যশোর প্রতিনিধি :

এসএসসি পরীক্ষা-২০২৬-এর ফলাফলে অভাবনীয় সাফল্য অর্জন করেছে যশোর সদর উপজেলার নীলগঞ্জ এলাকার ড্রিম টাচ একাডেমি। এ বছর প্রতিষ্ঠানটি থেকে ৮০ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ২৫ জন জিপিএ-৫ এবং ৬ জন গোল্ডেন এ+ অর্জন করেছে। প্রতিষ্ঠানটির সামগ্রিক পাসের হার ৯৮ শতাংশ।
ফল প্রকাশের পর শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা গেছে। সাফল্যে শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধান এবং অভিভাবকদের সহযোগিতার সমন্বিত ভূমিকা রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ড্রিম টাচ একাডেমি কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য নিয়মিত পরীক্ষা নেওয়া, দুর্বল শিক্ষার্থীদের বিশেষ পরিচর্যা এবং পরীক্ষাভিত্তিক প্রস্তুতির ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ করা হয়।
প্রতিষ্ঠানের শিক্ষকরা বলেন, শিক্ষার্থীদের মেধা ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে একাডেমির পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হয়েছে। ভবিষ্যতে শিক্ষার মান আরও উন্নত করে সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
ড্রিম টাচ একাডেমির শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা মনে করছেন, এবারের ফলাফল প্রতিষ্ঠানটির শিক্ষার মান ও কার্যক্রমের ক্ষেত্রে নতুন আশার সৃষ্টি করেছে। আগামী দিনেও এ সাফল্যের ধারা অব্যাহত রেখে আরও ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে কাজ করে যাবে প্রতিষ্ঠানটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts