নিউজ প্রবাসী ডেক্স :
রাঙামাটির সদর উপজেলায় পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
রোববার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার মানিকছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, কুতুকছড়ির হাটবাজারকে কেন্দ্র করে কয়েকজন ব্যবসায়ী পিকআপে মালামাল নিয়ে বাজারের দিকে যাচ্ছিলেন। পথে মানিকছড়ি এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে পিকআপটি সড়কের পাশের নিরাপত্তা খুঁটিতে ধাক্কা দিয়ে উল্টে যায়।
এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহত দুজনকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে একজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহতদের মরদেহ রাঙামাটি জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts