নিউজ প্রবাসী ডেক্স :
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিযোগিতা এবার নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একটি খসড়া চিঠিতে ৩৫টি দেশকে চীনের প্রতিদ্বন্দ্বী কোনো প্রযুক্তি কাঠামোর সঙ্গে যুক্ত না হওয়ার বার্তা দেওয়ার কথা বলা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ‘প্যাক্স সিলিকা’ জোটে যোগ দিতে হলে সংশ্লিষ্ট দেশকে চীনের অনুরূপ উদ্যোগ থেকে দূরে থাকতে হতে পারে। প্যাক্স সিলিকার লক্ষ্য এআই মডেল, সেমিকন্ডাক্টর ও গুরুত্বপূর্ণ খনিজের সরবরাহব্যবস্থা নিরাপদ করা।
এরই মধ্যে জাপান, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া ও কাজাখস্তানসহ কয়েকটি দেশ জোটটিতে যুক্ত হয়েছে। তবে কাজাখস্তান একই সঙ্গে চীনের কাঠামোতেও যোগ দেওয়ায় বিষয়টি ওয়াশিংটনের নজরে এসেছে।
এদিকে চীনও এআই প্রযুক্তিতে যুক্তরাষ্ট্রের বিকল্প কাঠামো গড়ে তোলার চেষ্টা করছে। ফলে দুই পরাশক্তির প্রযুক্তি প্রতিযোগিতায় মিত্র দেশগুলোর ওপর চাপ আরও বাড়তে পারে।
তবে ৩৫ দেশের পূর্ণ তালিকা প্রকাশ হয়নি এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর খসড়া চিঠির বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts