নিউজ প্রবাসী ডেক্স :
গাজা শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করায় ইসরায়েলের কঠোর সমালোচনা করেছে আট মুসলিম দেশ। সৌদি আরব, মিশর, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা যৌথ বিবৃতিতে এ নিন্দা জানান।
বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের অবস্থান শান্তি পরিকল্পনা বাস্তবায়নের পথে সরাসরি বাধা সৃষ্টি করছে এবং গাজায় স্থায়ী শান্তির প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করছে।
ট্রাম্পের প্রস্তাবিত ১৫ দফা শান্তি পরিকল্পনা গত সপ্তাহে প্রত্যাখ্যান করে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাস পুরোপুরি অস্ত্র সমর্পণ না করা পর্যন্ত গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে না।
আট দেশ শান্তি পরিকল্পনা বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের সক্রিয় ও কার্যকর ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে। পাশাপাশি পরিকল্পনা বাস্তবায়নে বাধা বা বিলম্বের জন্য ইসরায়েলকে দায়ী করেছে তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts