নিউজ প্রবাসী ডেক্স :
ভারতের বিহারের লখিসরাই জেলার অশোকধাম মন্দিরে ভিড়ের মধ্যে পদপিষ্ট হয়ে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও কয়েকজন।
সোমবার ভোরে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার উপলক্ষে শিবের মাথায় পানি ঢালতে বিপুলসংখ্যক পুণ্যার্থী মন্দিরে জড়ো হন। এ সময় মন্দির চত্বরে বিদ্যুতের খুঁটি পড়ে যাওয়ার খবরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শুরু হয় হুড়োহুড়ি।
এর মধ্যে মন্দিরের সামনের ব্যারিকেড ভেঙে পড়লে ধাক্কাধাক্কিতে পদপিষ্ট হয়ে হতাহতের ঘটনা ঘটে।
প্রশাসন জানিয়েছে, ভোরে পরপর দুটি ট্রেনে বিপুলসংখ্যক পুণ্যার্থী আসায় মন্দির এলাকায় অস্বাভাবিক ভিড় তৈরি হয়েছিল। ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ ও পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে প্রশাসন ও পুলিশ।
হতাহতের প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts