নিউজ প্রবাসী ডেক্স :
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযানে অংশ নিতে দক্ষিণ কোরিয়া অস্বীকৃতি জানিয়েছে—এমন দাবি করে দেশটির সঙ্গে যৌথ সামরিক মহড়া উল্লেখযোগ্যভাবে কমানোর কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
ট্রুথ সোশালে দেওয়া পোস্টে ট্রাম্প বলেন, দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ব্যয়বহুল এবং অনেক ক্ষেত্রে তা ‘উসকানিমূলক’ বার্তা দেয়। একই সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে তার ‘খুব ভালো সম্পর্ক’ রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
তবে সিউল জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্ধারিত সূচি অনুযায়ী সামরিক মহড়া চলবে। সোমবার থেকে শুরু হতে যাওয়া ‘উলচি ফ্রিডম শিল্ড’ মহড়ায় প্রায় ১৮ হাজার দক্ষিণ কোরীয় সেনা অংশ নেওয়ার কথা রয়েছে।
এদিকে উত্তর কোরিয়া আগেই এই যৌথ মহড়াকে ‘আগ্রাসী যুদ্ধের মহড়া’ আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছে। ফলে ট্রাম্পের নতুন মন্তব্যে কোরীয় উপদ্বীপে যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া জোটের ভবিষ্যৎ কৌশল নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts