নিউজ প্রবাসী ডেক্স :
চেয়ারম্যান ও কমিশনারদের অবরুদ্ধ করে রাখার ঘটনায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। একই ঘটনায় আরও পাঁচ কর্মকর্তার বেতন পরবর্তী নিম্ন ধাপে নামিয়ে দেওয়া হয়েছে।
গত বছরের ৫ মার্চ বিভিন্ন দাবি আদায়ের সময় বিএসইসির তৎকালীন চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদসহ কমিশনারদের কয়েক ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন একদল কর্মকর্তা। এ ঘটনায় তদন্তের পর ২৩ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছিল।
এর মধ্যে ২২ কর্মকর্তার বিষয়ে মঙ্গলবার সিদ্ধান্ত নেয় কমিশন। তবে শাস্তির বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে রাজি হয়নি বিএসইসি কর্তৃপক্ষ।