নিউজ প্রবাসী ডেক্স :
নতুন রাষ্ট্রপতি নির্বাচনের পরদিন শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আগামী ২১ আগস্ট সন্ধ্যা ৭টায় শপথের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন সংসদের প্রধান হুইপ নুরুল ইসলাম মনি।
বৃহস্পতিবার বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এবার নির্বাচনে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটগ্রহণ শেষে সংসদ কক্ষেই ফল ঘোষণা করা হবে এবং পরে গেজেট প্রকাশ করা হবে। এবারের নির্বাচনে মোট ৩৪৯ জন ভোটার রয়েছেন। এর মধ্যে বিএনপির ২৪৭ ও জামায়াতের ৭৭ জন সংসদ সদস্য রয়েছেন।
প্রধান হুইপ জানান, রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ শপথ অনুষ্ঠানের আয়োজন করবে।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গত ২৪ জুলাই পদত্যাগ করার পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হলে তিনি বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts