নিউজ প্রবাসী ডেক্স :
কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। রেলওয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের মার্চ থেকে জুলাই পর্যন্ত পাঁচ মাসে বিভিন্ন রেলপথে ৬২টি পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে যাত্রী ও নিরাপত্তাকর্মীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।
সবচেয়ে বেশি ঘটনা ঘটেছে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও চট্টগ্রাম রুটে। চট্টগ্রাম-কক্সবাজার রুটে ঘটেছে ১৯টি, লাকসাম-নোয়াখালীতে চারটি এবং লাকসাম-চাঁদপুরে দুটি ঘটনা।
সম্প্রতি কুমিল্লার রাজাপুর এলাকায় উপকূল এক্সপ্রেসে পাথরের আঘাতে এক যাত্রী আহত হওয়ার পর বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। রেল সংশ্লিষ্টদের ধারণা, স্কুলপড়ুয়া কিশোর, মাদকসেবীসহ বিভিন্ন ব্যক্তির একটি অংশ এসব ঘটনায় জড়িত থাকতে পারে।
তবে এতগুলো ঘটনার পরও এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা যায়নি। রেল কর্তৃপক্ষ ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নজরদারি ও জনসচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts