নিউজ প্রবাসী ডেক্স :
রাষ্ট্রপতি নির্বাচনের ভোট শুরুর আগে আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, রাষ্ট্রপতি হলে রাজনৈতিক জীবনের অনেক কিছুই মিস করবেন।
বৃহস্পতিবার দুপুর ২টায় জাতীয় সংসদে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট শুরু হওয়ার কথা রয়েছে। নির্বাচনে মির্জা ফখরুলের প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী এলডিপি সভাপতি অলি আহমদ।
তবে সংসদে বিএনপির দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় মির্জা ফখরুলের নির্বাচিত হওয়ার সম্ভাবনাই বেশি।
রাষ্ট্রপতি হিসেবে তিনি সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশ গড়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন। বিশেষ করে প্রান্তিক ও শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়ন এবং তরুণদের কর্মসংস্থানের ওপর গুরুত্ব দেন তিনি।
নিজের রাজনৈতিক জীবনের প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের এই সময়ে সবচেয়ে বেশি মনে পড়ছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। একই সঙ্গে দেশবাসী, গণমাধ্যম ও নেতা-কর্মীদের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।