নিউজ প্রবাসী ডেক্স :
বগুড়ায় নিজের মেয়েকে ধর্ষণের দায়ে আব্দুল খালেক (৫১) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বগুড়া শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা দায়রা জজ মারুফ হোসেন এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আব্দুল খালেক শেরপুর উপজেলার বাগড়া বস্তি এলাকার বাসিন্দা। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২০ সালের ২১ অক্টোবর ভোরে শিশুটির সৎমা স্থানীয় একটি চাতালে ধান সেদ্ধ করতে গেলে খালেক নিজের মেয়েকে ধর্ষণ করেন। পরে বিষয়টি কাউকে জানালে পরিণতি ভালো হবে না বলে শিশুটিকে হুমকি দেন তিনি।
ঘটনার পর শিশুটির আচরণে পরিবর্তন দেখা দিলে একপর্যায়ে সে সৎমাকে বিষয়টি জানায়। পরে নির্যাতনের শিকার শিশুটি তার মাকে ঘটনাটি জানালে গ্রামের লোকজনের সহযোগিতায় থানায় মামলা করা হয়।
আদালতে সাক্ষ্য-প্রমাণ শেষে বৃহস্পতিবার একমাত্র আসামি আব্দুল খালেককে মৃত্যুদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts