নিউজ প্রবাসী ডেক্স :
ধানমণ্ডির ৩২ নম্বরের ঐতিহাসিক বাড়ি ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।
বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে তামান্না চৌধুরী প্রিয়াংকা নামে এক নারী এ আবেদন করেন। মামলায় অজ্ঞাতনামা আরও ৩ থেকে ৫ হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে।
আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে আদেশ পরে দেবেন বলে জানিয়েছেন। বাদীপক্ষের অভিযোগ, গত বছরের ৫ ফেব্রুয়ারি পূর্বপরিকল্পিতভাবে ধানমণ্ডি ৩২ নম্বরের বাড়িতে প্রবেশ করে বুলডোজার দিয়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়।
এ ঘটনায় বিভিন্ন ধারায় অপরাধ আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদনও করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts