নিউজ প্রবাসী ডেক্স
সুপ্রিম কোর্টের আইনজীবী ও বাঁশিবাদক তৌফীক নাওয়াজকে বনানী গোরস্থানে দাফন করা হয়েছে। বৃহস্পতিবার গুলশান আজাদ মসজিদে জানাজা শেষে বাবা আমিনর রহমানের কবরের পাশে তাকে সমাহিত করা হয়।
স্বামীর শেষ বিদায়ে অংশ নিতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পান কারাবন্দি সাবেক মন্ত্রী দীপু মনি। সকালে মুন্সীগঞ্জ কারাগার থেকে কঠোর নিরাপত্তায় তাকে ঢাকায় আনা হয়।
জানাজা শেষে দীপু মনি শেষবারের মতো স্বামীর মরদেহ দেখেন। পরে বৃষ্টির মধ্যে বনানী কবরস্থানে দাফন ও মোনাজাতে অংশ নেন তিনি। এরপর নিজের বাবা এম এ ওয়াদুদের কবরও জিয়ারত করেন।
প্যারোলের নির্ধারিত সময় শেষে বৃহস্পতিবার বিকাল ৫টা ৫৮ মিনিটে দীপু মনিকে আবার মুন্সীগঞ্জ কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।
তৌফীক নাওয়াজ মঙ্গলবার রাতে ঢাকার একটি হাসপাতালে মারা যান। ৭৬ বছর বয়সী এই আইনজীবী দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের জটিলতায় ভুগছিলেন