নিউজ প্রবাসী ডেক্স :
বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নিয়ে স্বাধীন তদন্ত দাবি করেছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর প্রতিবেদনে বলা হয়েছে, গত আট মাসে একাধিকবার ডব্লিউএইচও এবং সংস্থাটির মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়াসুসের কাছে বিষয়টি তুলেছেন পুতুল। সর্বশেষ গত মাসে আইনজীবীর মাধ্যমে পাঠানো চিঠিতে সিদ্ধান্তের স্বচ্ছতা দাবি করেন তিনি এবং প্রয়োজনে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানান।
পুতুলের অভিযোগ, যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে বাংলাদেশের তৎকালীন অন্তর্বর্তী সরকারের অনুরোধে তাকে ছুটিতে পাঠানো হয়েছে। এমনকি সিদ্ধান্তের কারণও তাকে স্পষ্টভাবে জানানো হয়নি।
ডব্লিউএইচওর পক্ষ থেকে বলা হয়েছে, কর্মীদের অভিযোগ জানানোর নির্ধারিত মাধ্যম রয়েছে। তবে গোপনীয়তার কারণে নির্দিষ্ট কোনো বিষয়ে মন্তব্য করা হয় না।
২০২৪ সালের ফেব্রুয়ারিতে পাঁচ বছরের জন্য দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব নেন সায়মা ওয়াজেদ। ২০২৫ সালের জুলাইয়ে তাকে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts