নিউজ প্রবাসী ডেক্স :.: বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে তাকে শপথবাক্য পাঠ করান জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ কয়েকশ অতিথি উপস্থিত ছিলেন।
শপথের মধ্য দিয়ে মো. সাহাবুদ্দিনের উত্তরসূরি হিসেবে রাষ্ট্রের সর্বোচ্চ পদে আসীন হলেন মির্জা ফখরুল। গত ২৪ জুলাই সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করার পর প্রায় চার সপ্তাহের মধ্যে নতুন রাষ্ট্রপতি পেল বাংলাদেশ।
এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদে ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল। বিএনপির প্রার্থী হিসেবে তিনি ২৫৫ ভোট পান। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদ পান ৮৮ ভোট।
রাষ্ট্রপতির শপথের পর বঙ্গভবনে চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীও শপথ নেন। অনুষ্ঠানের শেষে অতিথিদের চা-চক্রে আমন্ত্রণ জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts