নিউজ প্রবাসী ডেক্স :
সরকার গঠনের ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় প্রথমবারের মতো রদবদল ও সম্প্রসারণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথের পর চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী শপথ নেন।
নতুন মন্ত্রী হয়েছেন আবদুল মঈন খান, সাচিং প্রু জেরী, আন্দালিভ রহমান পার্থ ও রশিদুজ্জামান মিল্লাত। আর প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন হুমায়ুন কবির ও শামীম কায়সার লিংকন।
মির্জা ফখরুলের ছেড়ে আসা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আবদুল মঈন খান। আন্দালিভ রহমান পার্থ পেয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
সাচিং প্রু জেরীকে দেওয়া হয়েছে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়। প্রতিমন্ত্রী থেকে পূর্ণ মন্ত্রী হয়েছেন রশিদুজ্জামান মিল্লাত।
এদিকে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন মন্ত্রী মর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হচ্ছেন। নতুন এই রদবদলের মধ্য দিয়ে সরকারের মন্ত্রিসভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্বে পরিবর্তন এসেছে।