নিউজ প্রবাসী ডেক্স :
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনা ভেস্তে যাওয়ার পর মার্কিন পণ্যে সমপরিমাণ পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি।
শুক্রবার রাতে আলোচনা স্থগিতের ঘোষণা দিয়ে কার্নি বলেন, শেষ মুহূর্তে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শর্তে পরিবর্তন আনা হয়েছে, যা অন্যায্য ও অর্থনৈতিকভাবে অযৌক্তিক।
এর আগে কানাডীয় পণ্যে নতুন করে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই দেশ কয়েক সপ্তাহ ধরে নতুন বাণিজ্য চুক্তির জন্য আলোচনা চালিয়ে আসছিল।
আলোচনায় কানাডার ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর মার্কিন শুল্ক ৫০ শতাংশ থেকে ২৫ শতাংশ এবং গাড়ির ওপর শুল্ক ২৫ শতাংশ থেকে ১৫ শতাংশে নামানোর প্রস্তাব ছিল।
চুক্তি না হওয়ায় কানাডা এখন ‘ডলারের বদলে ডলার’ নীতিতে যুক্তরাষ্ট্রের পণ্যে পাল্টা শুল্ক আরোপের পথে যাচ্ছে।
কানাডার প্রধানমন্ত্রীকে সমর্থন জানিয়ে অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ড বলেছেন, যুক্তরাষ্ট্রের শুল্কের জবাব শুল্ক দিয়েই দেওয়া হবে।
তবে পাল্টা শুল্ক আরোপের ফলে দুই দেশের মধ্যে চলমান বাণিজ্য উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts