নিউজ প্রবাসী ডেক্স :
চট্টগ্রামের পতেঙ্গায় এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেইনের চাপায় নাফিসা নাওয়াল নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় ক্রেইনচালক শামীম বিশ্বাসকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার রাতে নগরীর ইপিজেড থানার ফ্রি পোর্ট এলাকা থেকে ৩১ বছর বয়সি শামীমকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, শনিবার পরীক্ষা দিতে রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেলে করে হাজী মুহাম্মদ মহসিন কলেজের উদ্দেশে যাচ্ছিলেন ১৯ বছর বয়সি নাফিসা। পথে বন্দরটিলা নেভি হাসপাতাল গেইটের বিপরীতে একটি রিকশা ভ্যানকে পাশ কাটানোর সময় তিনি মোটরসাইকেল থেকে সড়কে পড়ে যান।
এ সময় সল্টগোলা ক্রসিংমুখী একটি ক্রেইন তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর ক্রেইনচালক শামীম পালিয়ে যান। পরে নিহতের বাবা ইপিজেড থানায় সড়ক পরিবহন আইনে মামলা করেন। ওই মামলায় শামীমকে গ্রেপ্তার করা হয়েছে।
নিহত নাফিসা দামপাড়া পুলিশ লাইন্সের সিএমপি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts