নিউজ প্রবাসী ডেক্স :
ঢাকার সবুজবাগে তরুণী ছুরাইয়া আক্তার ওরফে ফালানীর খণ্ডিত মাথা ও দুই হাত উদ্ধারের ১৮ দিন পেরিয়ে গেলেও তার শরীরের বাকি অংশের সন্ধান মেলেনি।
এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করে চার দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। অন্য একটি মামলায় কারাগারে থাকা রকিকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে। সোমবার এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।
পুলিশ জানিয়েছে, ৩ আগস্ট রাতে ফালানীসহ কয়েকজনকে বাগানবাড়ি কালভার্টের ওপর একসঙ্গে দেখা যায়। পরে ফালানীকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। এরপর আর তার সন্ধান পাওয়া যায়নি।
পরবর্তীতে বাগানবাড়ি সেতুর নিচ থেকে তার খণ্ডিত মাথা ও দুই হাত উদ্ধার করা হয়। ট্যাটু ও পোশাক দেখে পরিবারের সদস্যরা দেহাংশগুলো ফালানীর বলে শনাক্ত করেন।
মামলার তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, হত্যাকাণ্ডে আরও কয়েকজন জড়িত থাকতে পারে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত নুসরাত জাহান সাহিদা, ফারুক, সুজন, মামুন ও রাফি ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।
নিহতের বাবা-মা মেয়ের হত্যার বিচার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts