নিউজ প্রবাসী
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘদিনের সংঘাত নিরসনে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু করেছে কাতার। এ লক্ষ্যে বৃহস্পতিবার তেহরান সফরে যাচ্ছেন দেশটির প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল-থানি।
সরাসরি সামরিক লড়াই অনেকটাই বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে উত্তেজনা কাটেনি। যুক্তরাষ্ট্র ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়াতে নতুন পদক্ষেপ নেওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে বলে মনে করা হচ্ছে।
তেহরান সফরে কাতারের প্রধানমন্ত্রী ইরানি কর্মকর্তাদের সঙ্গে সংঘাত প্রশমন, আলোচনার পরিবেশ তৈরি এবং মধ্যস্থতার উদ্যোগ এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা করবেন। হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার বিষয়টিও আলোচনায় গুরুত্ব পাবে।
এর আগে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রেখেছিল কাতার। তবে সংঘাতের স্থায়ী সমাধানে এখনো দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় নতুন এই কূটনৈতিক উদ্যোগকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts