নিউজ প্রবাসী ডেক্স :
কক্সবাজার শহরের একটি হোটেলের মদের বারে কথা কাটাকাটিকে কেন্দ্র করে সংঘর্ষে রাশেদ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সোলাইমান নামে একজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে শহরের রেনেসাঁ হোটেলের বারে এ ঘটনা ঘটে। নিহত রাশেদের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
পুলিশ জানায়, ঘটনার আগে বারে অবস্থানরত কয়েকজনের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে বাইরে থেকে আরও দুজনকে সেখানে ডেকে আনা হয়। পরে তাদের সঙ্গে বারে থাকা লোকজনের হাতাহাতি শুরু হলে রাশেদ গুরুতর আহত হন। পরে তার মৃত্যু হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, সিসিটিভি ফুটেজ এবং বারে কর্মরতদের বক্তব্য পর্যালোচনা করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। তাদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।
ঘটনার পর তদন্তের স্বার্থে বারের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহের পাশাপাশি বারের নিরাপত্তা ও প্রবেশ নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়েও তদন্ত করা হবে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার প্রকৃত কারণ এবং কারা এ হত্যাকাণ্ডে জড়িত, তা উদঘাটনে তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts