নিউজ ডেস্ক।।
পাকিস্তানের সঙ্গে ১৯৬০ সালের সিন্ধু পানি বণ্টন চুক্তি মেনে চলতে ভারতকে নির্দেশ দিয়েছে হেগের স্থায়ী সালিশি আদালত। আদালত বলেছে, একতরফাভাবে চুক্তি স্থগিত বা বাতিল করার কোনো আইনগত ভিত্তি ভারতের নেই।
গত বছরের কাশ্মীর হামলার পর ভারত চুক্তিটি স্থগিতের ঘোষণা দেয়। পরে কাশ্মীরের জলবিদ্যুৎ প্রকল্পের কাজ নিয়ে আপত্তি জানিয়ে পাকিস্তান আদালতের দ্বারস্থ হয়।
সালিশি আদালতের রায়ে বলা হয়েছে, সিন্ধু পানি চুক্তি এখনো পুরোপুরি কার্যকর এবং চুক্তির বাধ্যবাধকতা ভারতকে মেনে চলতে হবে। একই সঙ্গে রাতলে জলবিদ্যুৎ প্রকল্পের কিছু নির্মাণকাজেও সাময়িক বিধিনিষেধ দেওয়া হয়েছে।
তবে আদালতের রায় প্রত্যাখ্যান করেছে ভারত। নয়াদিল্লির দাবি, এ বিষয়ে সালিশি আদালতের কোনো এখতিয়ার নেই। অন্যদিকে আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে পাকিস্তান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts