নিউজ প্রবাসী ডেক্স ;
নেপাল ও চীনে গত সপ্তাহের ভয়াবহ হড়পা বন্যায় মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। দুই দেশে এখনো চার হাজার ৪০০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সর্বশেষ তথ্যমতে, দেশটিতে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৮৭ জনে। নিখোঁজ রয়েছেন তিন হাজার ৯১৬ জন এবং এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে ১১ হাজার ৮১৪ জনকে।
এদিকে, চীনের তিব্বত অঞ্চলে বন্যায় অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ৫৪৬ জন।
ভয়াবহ এই দুর্যোগে নেপালে শত শত অজ্ঞাতপরিচয় মরদেহ গণকবরে দাফন করা হচ্ছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে। উদ্ধার অভিযান অব্যাহত থাকায় হতাহত ও নিখোঁজের সংখ্যা আরও পরিবর্তিত হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts