নিউজ প্রবাসী ডেক্স:

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ সদস্য দেশগুলোর নেতারা নয়াদিল্লির ভারত মণ্ডপমে সমবেত হচ্ছেন।
শনিবার নয়াদিল্লিতে পৌঁছেছেন শি জিনপিং। সাত বছর পর এটি তার প্রথম ভারত সফর। সম্মেলনের ফাঁকে সন্ধ্যায় শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন নরেন্দ্র মোদী।
এর আগে শুক্রবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করেন মোদী। পশ্চিম এশিয়ার পরিস্থিতি, ভারত-ইরান সম্পর্ক এবং জ্বালানি নিরাপত্তা নিয়ে এসব বৈঠকে আলোচনা হয়।
পশ্চিম এশিয়ার সংকটের স্থায়ী সমাধানে সংলাপ ও কূটনীতিকে এগিয়ে নেওয়ার ওপর জোর দিয়ে আসছে ভারত। একই সঙ্গে জ্বালানি সরবরাহকারী জাহাজগুলোর নিরাপদ চলাচল নিশ্চিত করার আহ্বান জানিয়েছে নয়াদিল্লি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts