নিউজ প্রবাসী ডেক্স :
রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের পর ৩২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সোমবার এক বার্তায় এ তথ্য জানিয়েছে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ।
তবে গ্রেপ্তার ব্যক্তিদের নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ।
ডিএমপি জানায়, গত শুক্রবার দুপুরে গুলশান-১ এলাকায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কয়েকশ নেতাকর্মী মিছিল বের করার চেষ্টা করেন। পরে মিছিলটি ছত্রভঙ্গ করতে পুলিশ অভিযান চালায়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ওই সময় মিছিলকারীদের পক্ষ থেকে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ছোড়ে।
এরপর গুলশান ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে মিছিলে সরাসরি অংশ নেওয়ার অভিযোগে ৩২ জনকে গ্রেপ্তার করা হয়।
এর আগে ডিএমপি জানিয়েছিল, শুক্রবারের ওই মিছিলের ঘটনায় দুই দিনে মোট ৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে অনেককে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts