নিউজ প্রবাসী ডেক্স :
দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৬৫৫ জন।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তর প্রকাশিত তথ্য অনুযায়ী, মৃত ছয়জনই রাজশাহী বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
নতুন ছয়জনের মৃত্যু নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯০ জনে। এর মধ্যে শুধু সেপ্টেম্বরের প্রথম ২০ দিনেই মারা গেছেন ৯৩ জন, যা চলতি বছরের কোনো মাসের তুলনায় সর্বোচ্চ। এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৩ হাজার ৬২৭ জন।
গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার বিভিন্ন হাসপাতালে ১৬৬ জন এবং দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ১৬৭ জন ভর্তি হয়েছেন। ঢাকার দুই স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts