নিউজ প্রবাসী ডেক্স :
ওটিটি থেকে জনপ্রিয়তা পাওয়া ‘মির্জাপুর’ ফ্র্যাঞ্চাইজির সিনেমা ‘মির্জাপুর: দ্য মুভি’ প্রেক্ষাগৃহে মুক্তির চতুর্থ সপ্তাহেও দর্শক টানছে। আলী ফজল, পঙ্কজ ত্রিপাঠী ও দিব্যেন্দু শর্মা অভিনীত সিনেমাটি চতুর্থ শুক্রবারে ভারতীয় বক্স অফিসে প্রায় ৯০ লাখ রুপি আয় করেছে।
চতুর্থ শুক্রবারের আয় আগের দিনের তুলনায় প্রায় ২৭ শতাংশ কমলেও সিনেমাটির মোট ভারতীয় নেট আয় দাঁড়িয়েছে ২১৭.১৫ কোটি রুপিতে। ফলে ২২৫ কোটি রুপির মাইলফলক থেকে সিনেমাটি এখন মাত্র কয়েক কোটি রুপি দূরে।
গ্যাংস্টার ঘরানার এই সিনেমাটি মুক্তির পর থেকেই বক্স অফিসে ধারাবাহিক ব্যবসা করছে। তৃতীয় সপ্তাহ শেষেও সিনেমাটির আয় ২০০ কোটি রুপির ঘর পেরিয়ে যায়।
বক্স অফিসের হিসাব অনুযায়ী, চতুর্থ সপ্তাহে দৈনিক আয় কমলেও সিনেমাটির সামগ্রিক সংগ্রহে এখনও ঊর্ধ্বমুখী ধারা রয়েছে। এখন সবার নজর ২২৫ কোটি রুপির মাইলফলক ছোঁয়ার দিকে।