নিইজ প্রবাসী ডক্সে:

রিআদালতে হেলমেট পরানো নিয়ে আপত্তি, ছুড়ে ফেললেন জামায়াত নেতামান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় প্রিজন ভ্যান থেকে হেলমেট ছুড়ে ফেলেছেন জামায়াত নেতা মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

প্রিজন ভ্যান থেকে নামানোর আগে তাকে হাতকড়া ও হেলমেট পরাতে গেলে আখতারুজ্জামান আপত্তি জানান। পরে হেলমেট ও হাতকড়া পরানো হলেও ভ্যানের গেটে এসে তিনি হেলমেটটি ছুড়ে ফেলেন এবং বলেন, “কেন আমি হেলমেট পরব।”

সাংবাদিকদের সামনে তিনি বলেন, “সরকারের অবৈধ অর্ডার মানি না।” এ সময় তিনি ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগানও দেন।

শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালককে হুমকি ও নিরাপত্তা সুপারভাইজারকে মারধরের মামলায় রিমান্ড শুনানির জন্য তাকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বিমানবন্দরে ওমরাহ যাত্রীদের জমজমের পানি সরবরাহে বিলম্ব নিয়ে আখতারুজ্জামানের উচ্চবাচ্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে ওই ঘটনায় মামলা হলে শুক্রবার সন্ধ্যায় ঢাকার ক্যান্টনমেন্ট এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts