নিউজ প্রবাসী ডেক্স :

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমান। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার সময় তাদের দুটি ছবি প্রকাশ করেছে হোয়াইট হাউজ।

শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয় হোয়াইট হাউজের সৌজন্যে ছবি দুটি প্রকাশ করে। এর একটি ছবি ২২ সেপ্টেম্বর নিউ ইয়র্কের ‘লোটে নিউ ইয়র্ক প্যালেস’ হোটেলে আয়োজিত নৈশভোজে তোলা হয়।

ছবিতে ট্রাম্পের সঙ্গে তারেক রহমান ও জুবাইদা রহমানকে দেখা যায়। আরেকটি ছবি পরদিন জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে তোলা হয়। সেখানে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সহধর্মিণীদের নিয়ে আয়োজিত বৈঠকে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে জুবাইদা রহমানকে দেখা যায়।

বৈঠকের পেছনে মেলানিয়া ট্রাম্পের সামাজিক উদ্যোগ ‘বি বেস্ট’-এর স্লোগানসংবলিত একটি ব্যানারও ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts