নিউজ প্রবাসী ডেক্স :

বাংলাদেশ ও মালয়েশিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সম্প্রসারণের লক্ষ্যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার সকালে মালয়েশিয়ার প্রশাসনিক কেন্দ্র পুত্রাজায়ার ‘পেরদানা পুত্রা’ ভবনে অনুষ্ঠিত বৈঠকে দুই নেতা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। বৈঠকের আগে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানান আনোয়ার ইব্রাহিম।
একান্ত বৈঠকের পর দুই দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের অংশগ্রহণে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, দক্ষ জনশক্তি রপ্তানি, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, কৃষি, শিক্ষা এবং সেমিকন্ডাক্টর শিল্পে যৌথ উদ্যোগ নিয়ে আলোচনা হয়।
বাংলাদেশের প্রতিনিধি দলে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বৈঠক শেষে দুই প্রধানমন্ত্রী যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার কথা রয়েছে। পরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাসভবনে মধ্যাহ্নভোজে অংশ নেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা।
কূটনৈতিক বিশ্লেষকদের মতে, এই সফর দুই দেশের অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ককে আরও গতিশীল করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts