নিউজ প্রবাসী ডেক্স :

গাজায় যুদ্ধবিরতি ও শান্তিচুক্তি বাস্তবায়নের আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি তীব্র অসন্তোষ প্রকাশ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক ফোনালাপে তিনি নেতানিয়াহুকে উদ্দেশ করে বলেছিলেন, “সব ইহুদিই আপনার ওপর বিরক্ত।”
মঙ্গলবার প্রকাশিত ‘রেজিম চেঞ্জ: ইনসাইড দ্য ইম্পেরিয়াল প্রেসিডেন্সি অব ডোনাল্ড ট্রাম্প’ শীর্ষক নতুন বইয়ে এ তথ্য উঠে এসেছে। বইটির লেখক নিউইয়র্ক টাইমসের দুই জ্যেষ্ঠ সাংবাদিক ম্যাগি হ্যাবারম্যান ও জোনাথন সোয়ান।
বইটির তথ্য অনুযায়ী, ২০২৫ সালে গাজা শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনার সময় ট্রাম্প, জ্যারেড কুশনার, স্টিভ উইটকফ এবং নেতানিয়াহুর মধ্যে অনুষ্ঠিত এক ফোনালাপে ট্রাম্প সরাসরি নেতানিয়াহুর সমালোচনা করেন। তিনি বলেন, ইসরায়েলের জন্য গুরুত্বপূর্ণ এই শান্তি উদ্যোগ থেকে সরে আসার সুযোগ নেই এবং আন্তর্জাতিক মহলে নেতানিয়াহুর প্রতি বিরূপ মনোভাব তৈরি হয়েছে।
বইটিতে আরও দাবি করা হয়েছে, গাজা যুদ্ধ বন্ধে চাপ সৃষ্টির কৌশল, ইরান ইস্যু এবং হোয়াইট হাউসের অভ্যন্তরীণ বিভিন্ন গোপন আলোচনার তথ্যও এতে স্থান পেয়েছে। এসব তথ্য প্রকাশের পর মার্কিন রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
বিশ্লেষকদের মতে, বইটির প্রকাশ ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রনীতি এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কের অন্তরালের নানা দিক নতুন করে সামনে নিয়ে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts