
নিউজ প্রবাসী ডেক্স :
দুর্দান্ত নৈপুণ্যে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে হারিয়ে ২০২৬ ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে জায়গা করে নিয়েছে বেলজিয়াম। শুরু থেকে শেষ পর্যন্ত আক্রমণাত্মক ফুটবল খেলে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতেই রাখে ইউরোপের দলটি।
সিয়াটলে অনুষ্ঠিত শেষ ষোলোর ম্যাচে বেলজিয়ামের হয়ে প্রথমার্ধে জোড়া গোল করেন শার্ল ডি কেটেলারে। দ্বিতীয়ার্ধে হন্স ফানাকে ব্যবধান আরও বাড়ান। যোগ করা সময়ে রোমেলু লুকাকু চতুর্থ গোল করে বড় জয় নিশ্চিত করেন। যুক্তরাষ্ট্রের একমাত্র গোলটি করেন মালিক টিলম্যান।
ম্যাচের শুরু থেকেই বেলজিয়াম আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। নবম মিনিটে ডি কেটেলারের গোলে এগিয়ে যায় তারা। কিছুক্ষণ পর যুক্তরাষ্ট্র সমতায় ফিরলেও বেশিক্ষণ সেই আনন্দ টিকতে দেয়নি বেলজিয়াম। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই আবারও গোল করে দলকে এগিয়ে দেন ডি কেটেলারে।
বিরতির পর স্বাগতিকরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও গোলরক্ষক ম্যাট ফ্রিজের ভুলের সুযোগ কাজে লাগিয়ে তৃতীয় গোল করে বেলজিয়াম। শেষদিকে বদলি হিসেবে নামা লুকাকু গোল করে ব্যবধান ৪-১ করেন।
এই জয়ের মধ্য দিয়ে বিশ্বকাপ থেকে বিদায় নেয় স্বাগতিক যুক্তরাষ্ট্র। ফলে তিন স্বাগতিক দেশের কেউই আর টুর্নামেন্টে টিকে থাকল না।
অন্যদিকে টানা দাপুটে পারফরম্যান্সে শেষ আটে ওঠা বেলজিয়াম কোয়ার্টার-ফাইনালে মুখোমুখি হবে স্পেনের। এখন সেই ম্যাচকে ঘিরেই ফুটবলপ্রেমীদের আগ্রহ