নিউজ প্রবাসী ডেক্স :

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে ব্যবসা ও বিনিয়োগবান্ধব হিসেবে মূল্যায়ন করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। তবে বাজেটের ঘোষিত লক্ষ্য ও সংস্কার কার্যক্রমের সফল বাস্তবায়নের ওপরই এর প্রকৃত সাফল্য নির্ভর করবে বলে মন্তব্য করেছেন সংগঠনটির সভাপতি তাসকীন আহমেদ।
বাজেট-পরবর্তী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, উচ্চ রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা এবং ঘাটতি মেটাতে ঋণনির্ভরতার বিষয়টি বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় চ্যালেঞ্জ তৈরি করতে পারে। বিশেষ করে ব্যাংক খাতের পুনরুদ্ধার ও বেসরকারি খাতে ঋণপ্রবাহ বৃদ্ধির ক্ষেত্রে এটি উদ্বেগের কারণ হতে পারে।
তবে উৎসে করকে অগ্রিম কর হিসেবে গণ্য করা, শিল্পের কাঁচামালে কর কমানো, স্বাস্থ্যসেবা ও নবায়নযোগ্য জ্বালানি খাতে কর ছাড়, ভ্যাট কাঠামো সহজীকরণ এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ সুবিধাসহ বেশ কয়েকটি পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছে ডিসিসিআই।
সংগঠনটির মতে, কাগজে-কলমে বড় বাজেট নয়, বরং উন্নয়ন প্রকল্প ও সংস্কার কার্যক্রমের কার্যকর বাস্তবায়নই অর্থনীতিকে কাঙ্ক্ষিত গতিতে এগিয়ে নিতে পারে। একই সঙ্গে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনিক জটিলতা কমানো ও দীর্ঘমেয়াদি জ্বালানি নীতির ওপরও গুরুত্বারোপ করেছে ব্যবসায়ীদের শীর্ষ এই সংগঠন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts