নিউজ প্রবাসী ডেক্স :

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে ও হামের লক্ষণ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এদের মধ্যে ৩ জনের নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছিল এবং ৪ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে মোট ৪২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহজনক হাম বা উপসর্গজনিত কারণে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৯৮ জনে।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৭২ জন হামে আক্রান্ত হয়েছে। একই সময়ে ১ হাজার ২১৫ জন হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের মধ্যে ৮৬০ জনকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হাসপাতালভিত্তিক তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি ৩৬৩ জন রোগী ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছেন। সবচেয়ে কম ভর্তি হয়েছে রংপুর বিভাগে—মাত্র ৩ জন।
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ২৯ হাজার ৫৪৯ জনে পৌঁছেছে। এর মধ্যে ৪ হাজার ২৩১ জনের হাম নিশ্চিত করা হয়েছে।
এদিকে, হামের বিস্তার নিয়ন্ত্রণে গত ২০ এপ্রিল থেকে দেশব্যাপী শিশুদের টিকাদান কর্মসূচি চলছে। এ পর্যন্ত ৮টি বিভাগে প্রায় ৬২ লাখ ৬৮ হাজার শিশু এবং ১২টি সিটি করপোরেশনে ১০ লাখ ৭২ হাজার শিশু টিকা পেয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts