নিউজ প্রবাসী ডেক্স :

কাতারের শাহানিয়া এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশিসহ ছয়জন নিহত হয়েছেন। নিহত পাঁচজনের বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামে। শনিবার সকালে কর্মস্থলে যাওয়ার পথে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ। দুর্ঘটনায় নিহত অপর ব্যক্তি একজন ভারতীয় নাগরিক।
স্থানীয় সূত্র জানায়, প্রবাসী বাংলাদেশিরা একটি পিকআপ ভ্যানে করে কর্মস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়লে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়।
দুর্ঘটনার খবরে কানাইঘাটের গাছবাড়ি গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।
জালালাবাদ অ্যাসোসিয়েশন কাতারের সাধারণ সম্পাদক আহমেদ মালেক জানান, বাংলাদেশ দূতাবাসের সঙ্গে সমন্বয় করে নিহতদের মরদেহ দ্রুত দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। বর্তমানে মরদেহগুলো স্থানীয় হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
প্রবাসে জীবিকার সন্ধানে যাওয়া পাঁচ বাংলাদেশির এমন করুণ মৃত্যুতে দেশে ও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে গভীর শোকের সৃষ্টি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts