
নিউজ প্রবাসী ডেক্স :
নাটোর জেলায় বাস মালিক সমিতির দ্বন্দ্বের কারণে দীর্ঘ ২৬ ঘণ্টা বন্ধ থাকার পর অবশেষে দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক হয়েছে। বুধবার দুপুর ২টা থেকে আবার সড়কে নামতে শুরু করে বিভিন্ন রুটের বাস।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাজশাহী অঞ্চলের মালিক সমিতির সঙ্গে বিরোধের জেরেই হঠাৎ করে বাস চলাচল বন্ধ হয়ে যায়। এতে যাত্রীদের পড়তে হয় চরম ভোগান্তিতে; অনেকেই নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে পারেননি।
নাটোর বাস মালিক সমিতির সভাপতি লক্ষণ পোদ্দার জানান, দুই পক্ষের মধ্যে আলোচনা শেষে সমস্যার সমাধান হয়েছে। এর পরই পরিবহন চলাচল পুনরায় চালু করা হয়।
এই অচলাবস্থার কারণে শুধু যাত্রী নয়, বাস চালক ও শ্রমিকদের মধ্যেও অনিশ্চয়তা তৈরি হয়। তবে সমঝোতার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় স্বস্তি ফিরেছে পরিবহন খাতে।