করদাতা শনাক্তকরণ নম্বর (টিআইএন)ধারীর সংখ্যা বেড়ে ১ কোটি ৩১ লাখে পৌঁছালেও ২০২৫-২৬ করবর্ষে আয়কর রিটার্ন জমা দিয়েছেন মাত্র সাড়ে ৪৯ লাখ ব্যক্তি ও প্রতিষ্ঠান। অর্থাৎ, টিআইএনধারীদের মধ্যে প্রায় ৩৮ শতাংশ রিটার্ন দাখিল করেছেন।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্যে দেখা গেছে, অনলাইনে রিটার্ন বাধ্যতামূলক করা, একাধিক দফায় সময় বৃদ্ধি এবং জরিমানা ছাড়াই রিটার্ন দাখিলের সুযোগ দেওয়ার পরও প্রত্যাশিত হারে রিটার্ন জমা বাড়েনি।
তবে এনবিআরের কর জরিপ ও পরিদর্শন বিভাগের সদস্য মো. রফিকুল ইসলাম চৌধুরীর দাবি, রিটার্ন ও টিআইএন—দুটোর সংখ্যাই ধারাবাহিকভাবে বাড়ছে। তার মতে, শিল্প-কারখানা বন্ধ হওয়া ও কর্মসংস্থান কমে যাওয়ার প্রভাব রিটার্ন দাখিলের ওপর পড়েছে।
বিদায়ী করবর্ষে প্রায় ৪৭ লাখ করদাতা ই-রিটার্ন ব্যবস্থার মাধ্যমে আয়কর বিবরণী জমা দিয়েছেন, যা অনলাইন সেবার ক্ষেত্রে বড় অগ্রগতি হিসেবে দেখছে এনবিআর।
চলতি করবর্ষে রিটার্ন দাখিলে উৎসাহ দিতে প্রথম প্রান্তিকে করের ৫ শতাংশ পর্যন্ত ছাড়ের প্রণোদনা চালু করা হয়েছে। এনবিআরের আশা, রাজনৈতিক স্থিতিশীলতা ও নতুন প্রণোদনার কারণে এবার রিটার্ন জমার হার আরও বাড়বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts