নিউজ প্রবাসী ডেক্স :
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিতে রাতারাতি ‘বৈপ্লবিক পরিবর্তন’ আশা করা ঠিক হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে পুলিশ বাহিনীকে জনগণের প্রত্যাশা অনুযায়ী জনবান্ধব বাহিনীতে পরিণত করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
বুধবার ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের নেতৃত্বে আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে উন্নত করা হচ্ছে। পুলিশ বাহিনীর মনোবল ফিরিয়ে আনা, আধুনিকায়ন এবং জনগণের সেবক হিসেবে গড়ে তোলার কাজ চলছে।
তিনি দাবি করেন, গত ছয় মাসে সংঘটিত কোনো অপরাধের ঘটনায় পুলিশ গ্রেপ্তার বা আইনি ব্যবস্থা নিতে ব্যর্থ হয়নি। আলোচিত বিভিন্ন হত্যাকাণ্ডসহ অপরাধের ঘটনায় অভিযুক্তদের আইনের আওতায় আনা হয়েছে বলেও দাবি করেন তিনি।
সালাহউদ্দিন আহমদ আরও জানান, আইনশৃঙ্খলা বাহিনীর আইনি কাঠামোয় পরিবর্তন আনা হচ্ছে। পাশাপাশি বাহিনীগুলোর জবাবদিহিতা ও কর্মকাণ্ডে স্বচ্ছতা নিশ্চিত করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts