নিউজ প্রবাসী ডেক্স :

ল্যাবরেটরি পরীক্ষায় নির্ধারিত বাংলাদেশ মান পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের ছয় ধরনের মসলাসহ বাঘাবাড়ি ঘি ও আরও কয়েকটি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বিএসটিআই।
বুধবার এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, পরীক্ষায় বাঘাবাড়ি ঘিতে প্রয়োজনীয় মিল্কফ্যাট পাওয়া যায়নি। এছাড়া বম্বে সুইটসের কারি পাউডার, হাঁসের মাংস, তেহারি, কালা ভুনা, গরুর মাংস ও মাছের মসলায় নির্ধারিত মাত্রার চেয়ে বেশি লবণ পাওয়া গেছে।
এ কারণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। পাশাপাশি এসব পণ্য না কিনতে ভোক্তাদের পরামর্শ দিয়েছে বিএসটিআই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts