নিউজ প্রবাসী ডেক্স :
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৫ নবজাতকের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসের গাইনোকোলজি ওয়ার্ডের নার্সারিতে এ আগুন লাগে।
প্রাথমিকভাবে এয়ার কন্ডিশনারের কম্প্রেসর বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। আগুন লাগার সময় নার্সারিতে ১৬ নবজাতক ছিল। তাদের মধ্যে মাত্র একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় হাসপাতালটি বিদ্যুৎবিহীন হয়ে পড়ে। দমকলের ছয়টি গাড়ি ও চারটি অ্যাম্বুলেন্স উদ্ধার অভিযানে অংশ নেয়। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
ঘটনাটি তদন্তে অতিরিক্ত সহকারী কমিশনারের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts