নিউজ প্রবাসী ডেক্স :

ফিফা বিশ্বকাপ ২০২৬-এ নতুন ইতিহাস রচনা করেছে দক্ষিণ আফ্রিকা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে আফ্রিকার দেশটি।
ম্যাচের একমাত্র এবং জয়সূচক গোলটি আসে দ্বিতীয়ার্ধে থাপেলো মাসেকোর পা থেকে। গুরুত্বপূর্ণ এই জয়ে গ্রুপের তলানি থেকে উঠে এসে শেষ ষোলোর টিকিট কেটে নেয় দক্ষিণ আফ্রিকা।
ম্যাচে দক্ষিণ কোরিয়া বলের দখল ধরে রাখলেও গোলের দেখা পায়নি। ৬৯ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রেখেও কার্যকর আক্রমণ গড়ে তুলতে ব্যর্থ হয় এশিয়ার প্রতিনিধিরা। ফলে জয় নিয়ে মাঠ ছাড়ে দক্ষিণ আফ্রিকা।
এই জয়ের মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসে নতুন অধ্যায় যোগ করল দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে পরাজিত হলেও তৃতীয় সেরা দলগুলোর তালিকায় থেকে নকআউটে যাওয়ার সম্ভাবনা এখনও বেঁচে আছে দক্ষিণ কোরিয়ার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts