নিউজ প্রবাসী ডেক্স :
বিদেশি ভ্রমণকারীদের জন্য বাংলাদেশের অন অ্যারাইভাল ভিসা ও ট্রানজিট ভিসার আবেদন প্রক্রিয়া আরও সহজ করা হয়েছে। এখন বিমানবন্দরে পৌঁছানোর আগেই অনলাইনে প্রয়োজনীয় ফরম পূরণ করা যাবে।
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশের এসপি কামরুল ইসলাম বিষয়টি জানিয়েছেন।
তিনি বলেন, বিদেশি যাত্রীরা বাংলাদেশে আসার আগে অনলাইনে অন অ্যারাইভাল ভিসার জন্য আবেদন করতে পারবেন। বিমানবন্দরে থাকা কিউআর কোড স্ক্যান করেও নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে আবেদন ফরম পূরণ করা যাবে।
আগের নিয়মে বাংলাদেশে পৌঁছানোর পর বিমানবন্দরের নির্দিষ্ট কাউন্টারে দাঁড়িয়ে অন অ্যারাইভাল ভিসার আবেদন করতে হতো। এরপর আবেদনকারীর তথ্য যাচাই-বাছাই করতে সময় লাগত। এতে পুরো প্রক্রিয়াটি দীর্ঘ হয়ে যেত।
নতুন ব্যবস্থায় যাত্রীরা বাংলাদেশে আসার আগেই অনলাইনে অ্যারাইভাল কার্ড বা ডিপারচার কার্ড পূরণ করতে পারবেন। ফলে বিমানবন্দরে পৌঁছানোর পর ভিসা সংক্রান্ত প্রক্রিয়া সম্পন্ন করতে আগের তুলনায় কম সময় লাগবে।
শাহজালাল বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ জানিয়েছে, নতুন এই ব্যবস্থার মাধ্যমে বিদেশি যাত্রীদের ভিসা আবেদন ও ইমিগ্রেশন প্রক্রিয়া আরও দ্রুত ও সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts