নিউজ প্রবাসী ডেক্স :
কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুর ঘটনায় ‘শিখা ইন’ হোটেলের ইজারাদার আবু জাফরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার রাতে কলকাতার এন্টালি মার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় আরও দুজনকে আটক করা হয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।
তবে হোটেলটির মালিক বীরেশ্বর মিত্রের এখনও কোনো সন্ধান পাওয়া যায়নি।
মঙ্গলবার গভীর রাতে নিউ মার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটের ওই হোটেলে আগুন লাগে। নিহত ৯ জনের মধ্যে ৭ জনই বাংলাদেশি।
আগুনের সময় হোটেলের অতিথিরা ঘুমিয়ে ছিলেন। ধোঁয়ায় ভবন ভরে গেলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সরু গলির কারণে বের হতে গিয়ে অনেকে আটকা পড়েন।
পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযান চালিয়ে ভবনটি থেকে প্রায় ৬০ জনকে উদ্ধার করেন। ঘটনাটি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts