নিউজ প্রবাসী ডেক্স:
সোমবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত শহরের পুনিয়াউট, দাতিয়ারা, রেলস্টেশন, অবকাশ পার্ক, কান্দিপাড়া, টেংকের পাড় ও মেড্ডাসহ বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জানান, অকারণে আড্ডা দেওয়া এবং অপরাধপ্রবণ এলাকায় অবস্থান করা কিশোরদের অভিযানের সময় আটক করা হয়। পরে তাদের অভিভাবকদের ডেকে এনে মুচলেকা নেওয়া হয় এবং পরিবারের জিম্মায় দেওয়া হয়।
ওসি বলেন, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা বন্ধ ও কিশোরদের অপরাধে জড়িয়ে পড়া ঠেকাতে অভিভাবকদের সতর্ক করা হয়েছে। অপরাধে জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে—এমন এলাকাগুলোতে পুলিশের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, কিশোর অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান প্রতিদিন সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত চালানো হবে।