নিউজ প্রবাসী ডেক্স :
সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণের বিরুদ্ধে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ৬৬৬ কোটি টাকা কর দাবির সিদ্ধান্ত বহাল রেখেছেন হাই কোর্ট।
বৃহস্পতিবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাই কোর্ট বেঞ্চ গ্রামীণ কল্যাণের করা রিটের রুল খারিজ করে এ রায় দেন। এর ফলে এনবিআরের দাবি করা কর পরিশোধের পথ তৈরি হলো।
গ্রামীণ কল্যাণের আইনজীবী খাজা তানভীর জানান, এনবিআরের কর দাবির বৈধতা চ্যালেঞ্জ করে তারা হাই কোর্টে আবেদন করেছিলেন। আদালত সেই আবেদন খারিজ করায় এনবিআরের দাবিই বহাল রয়েছে।
তিনি জানান, হাই কোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে যাওয়ার বিষয়টি তারা বিবেচনা করছেন। এ বিষয়ে মক্কেলের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
তবে ৬৬৬ কোটি টাকা ঠিক কবে পরিশোধ করতে হবে, তা এখনই স্পষ্ট নয়। পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর অর্থ পরিশোধের সময়সীমা সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
এনবিআরের এই কর দাবির বৈধতা চ্যালেঞ্জ করে ২০১৭ সালে হাই কোর্টে রিট আবেদন করেছিল গ্রামীণ কল্যাণ। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর বৃহস্পতিবার ওই রিটের নিষ্পত্তি হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts