নিউজ প্রবাসী ডেক্স :
চট্টগ্রামের ভাটিয়ারিতে নতুন সমরাস্ত্র কারখানা স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের অধীন জলিল টেক্সটাইল মিলস লিমিটেডের প্রায় ৫৫ একর জমি বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার জমি হস্তান্তর সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হয়। অনুষ্ঠানে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদি এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান উপস্থিত ছিলেন।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, বন্ধ জলিল টেক্সটাইল মিলের ৫৪ দশমিক ৯৯ একর জমি প্রতীকী মূল্যে সেনাবাহিনীকে দেওয়া হয়েছে। গত ১ জুলাই অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এ বিষয়ে নীতিগত অনুমোদন দেয়।
বর্তমানে গাজীপুরে সেনাবাহিনী পরিচালিত দেশের একমাত্র সমরাস্ত্র কারখানা রয়েছে। ভাটিয়ারিতে নতুন কারখানা স্থাপনের মাধ্যমে প্রতিরক্ষা শিল্পের সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।
আইএসপিআরের তথ্য অনুযায়ী, নতুন কারখানা স্থাপিত হলে আধুনিক অস্ত্র ও গোলাবারুদের দেশীয় উৎপাদন বাড়বে, বৈদেশিক নির্ভরতা কমবে এবং দেশের প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী হবে।
উল্লেখ্য, ১৯৬১ সালে ব্যক্তি মালিকানায় প্রতিষ্ঠিত জলিল টেক্সটাইল মিল স্বাধীনতার পর জাতীয়করণ করা হয়। দীর্ঘদিনের লোকসান ও অব্যবস্থাপনার কারণে ২০০৪ সালে কারখানাটির উৎপাদন বন্ধ হয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts