নিউজ প্রবাসী ডেক্স :

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সহায়তায় যুক্তরাজ্যে সফলভাবে এক রোগীর মস্তিষ্কের টিউমার অপসারণ করেছেন চিকিৎসকরা। চিকিৎসকদের দাবি, এ ধরনের অস্ত্রোপচারে সরাসরি এআই ব্যবহারের ক্ষেত্রে এটি বিশ্বের প্রথম সফল ঘটনা।
ইউনিভার্সিটি কলেজ লন্ডন হাসপাতালের চিকিৎসকরা জানান, বেডফোর্ডশায়ারের ৪৮ বছর বয়সী রিস হিববার্টের পিটুইটারি গ্রন্থিতে ১১ মিলিমিটারের একটি ক্যানসারহীন টিউমার ধরা পড়ে। টিউমারটি অপটিক স্নায়ুর ওপর চাপ সৃষ্টি করায় ধীরে ধীরে তার দৃষ্টিশক্তি কমে যাচ্ছিল।
অস্ত্রোপচারের সময় এআই প্রযুক্তি সরাসরি ভিডিও বিশ্লেষণ করে গুরুত্বপূর্ণ রক্তনালি, স্নায়ু ও ঝুঁকিপূর্ণ অংশগুলো শনাক্ত করতে চিকিৎসকদের সহায়তা করে। এতে টিউমার অপসারণের সবচেয়ে নিরাপদ পথ নির্ধারণ করা সম্ভব হয়।
গবেষকদের ভাষ্য, শত শত অস্ত্রোপচারের ভিডিও দিয়ে প্রশিক্ষিত এআই প্রযুক্তিটি বিশেষজ্ঞ সহকারীর মতো কাজ করেছে। তবে অস্ত্রোপচারের সম্পূর্ণ নিয়ন্ত্রণ চিকিৎসকদের হাতেই ছিল।
অস্ত্রোপচারের আট সপ্তাহ পর রিস হিববার্টের দৃষ্টিশক্তি ও কর্মক্ষমতার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তার দাবি, সফল এই অস্ত্রোপচার তাকে নতুন করে জীবন ফিরিয়ে দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts