★ নিউজ প্রবাসী ডেক্স :

চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলের ফুজিয়ান প্রদেশের জিনজিয়াং শহরের একটি জুতা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৮ জন নিহত হয়েছেন। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া এ তথ্য জানিয়েছে।
সিনহুয়ার প্রকাশিত ভিডিওতে দেখা যায়, কারখানার ভবন থেকে বিশাল অগ্নিশিখা ও ঘন কালো ধোঁয়া বের হচ্ছে। আগুনের মধ্যে ভবনের ছাদে আটকা পড়ে সাহায্যের অপেক্ষায় ছিলেন কয়েকজন শ্রমিক।
অগ্নিকাণ্ডের পরপরই ঘটনাস্থলে প্রায় ৫০০ উদ্ধারকর্মী মোতায়েন করা হয়। দীর্ঘ সময় ধরে আগুন নিয়ন্ত্রণ ও আটকে পড়াদের উদ্ধারে অভিযান চালানো হয়।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি হতাহতের সংখ্যা উল্লেখযোগ্য বলে জানিয়ে দ্রুত উদ্ধারকাজ সম্পন্ন এবং দুর্ঘটনার কারণ তদন্তের নির্দেশ দিয়েছেন।
জিনজিয়াং শহর চীনের অন্যতম বৃহৎ জুতা উৎপাদন কেন্দ্র হওয়ায় এটি ‘জুতার রাজধানী’ হিসেবেও পরিচিত। ভয়াবহ এ দুর্ঘটনার পর শিল্পাঞ্চলটির কারখানাগুলোর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts