বিল্লাল হুসাইন,যশোর প্রতিনিধ  ।।

ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ঋষি পাড়া হতে গাঁজা নিয়ে যাওয়ার পথে অত্র উপজেলার হাজিরবাগ ইউনিয়ন সোনাকুড় গ্রামের অসিম কুমারের পুত্র বাদশা কুমার(১৯) নামের এক যুবক কে ৫মোড়া গাজা সহ এলাকার জনগন হাতেনাতে ধরেন। সরেজমিনে যেয়ে জানাযায় বাদশা কুমার বাঁকড়া ঋষি পাড়ার গাঁজা ব্যবসায়ী মানিক ওরফে মানিক খোড়ার নিকট থেকে গাজা ক্রয় করেছে বলেও স্বীকার করেন। বাদশাকে আটক করে স্থানীয় বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রে সংবাদ দিলে এসআই ওমর ফারুকের নেতৃত্বে এএসআই রাসেল সহ সংঙ্গীয় ফোর্স নিয়ে স্পটে যান ও সত্যতা প্রমান পান, পরে ঝিকরগাছা উপজেলা প্রশাসনকে ফোনে জানান । উপজেলা প্রশাসন (এসিল্যান্ড) ১:৪০ মিনিটে দিকে সরে জমীনে এসে সকল সত্যতা ও প্রমানের ভিত্তিতে বাদশাকে মাদকদ্রব্য বহনের দায়ে দোসী সাব্যস্ত করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জনসম্মুখে মাদক দ্রব্য বহনের অপরাধে মাদকদ্রব্য আইন ২০১৮এর ৩৬(৫) ধারায় একশত টাকা জরিমানা ও দুই মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়ে জেল হাজতে প্রেরন করেন। এই বিষয়ে উপজেলা প্রশাসন (এসিল্যান্ডে)র নিকট জানতে চাইলে তিনি বলেন আমি বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের মাধ্যমে জানতে পারি যে মাদক দ্রব্য বহন করাকালে বাদশা নামের এক যুবককে আটক করা হয়েছে। জানার পর আমি স্পটে যায় ও সত্যতা প্রমান পাই। মাদক দ্রব্য যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে বিবৃতি দিয়ে তিনি আর ও বলেন আমাদের সকলকে আরোও বেশী সচেতন হতে হবে ও নিজেদের সন্তানদের দিকে সর্বদা খেয়াল রাখতে হবে বলে সকল তথ্য প্রমানের উপর ভিত্তি করে বাদশাকে মাদকদ্রব্য আইনে ২০১৮এর ৩৬(৫) ধারায় জেল হাজতে পঠানো হয়েছে বলে জানান তিনি। এই বিষয়ে জানতে চাইলে স্থানীয় জনগন সাংবাদিককে বলেন আমরা প্রতিদিন স্বচক্ষে দেখি বিশেষ করে বিকাল ৫টার পর হতে রাত্র ১১-১২ টা পর্যন্ত মানিক ও সাধনের বাড়ীতে চায়ের দোকানের মত গাজা ও এবা বড়ি ক্রয় বিক্রয়ের হিরিক পড়ে যায়। আসলে এত সহজে ওপেন ভাবে কি ভাবে তারা জন সম্মুখে এগুলো বিক্রয় করতে পারে? এদের পেছনে বড় কোন হাত আছে বলে দাবি করেন স্থানীয় জনগন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts