নিউজ প্রবাসী ডেক্স :

মার্কিন সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির পক্ষে গুরুত্বপূর্ণ রায় দিয়েছে। বৃহস্পতিবার ৬-৩ ভোটে দেওয়া রায়ে আদালত সীমান্তে আশ্রয়প্রার্থীদের আবেদন গ্রহণ স্থগিত রেখে তাদের ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে ফেডারেল সরকারের ক্ষমতা বহাল রাখে।
রায়ের ফলে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে আশ্রয়প্রার্থীদের প্রবেশ নিয়ন্ত্রণে প্রশাসনের অবস্থান আরও শক্তিশালী হলো। আদালত জানায়, সীমান্তে অবস্থান করলেই কাউকে যুক্তরাষ্ট্রে “পৌঁছেছে” বলে গণ্য করা যাবে না।
একই দিনে আদালত আরেকটি রায়ে হাইতি ও সিরিয়ার কয়েক লাখ অভিবাসীর সাময়িক সুরক্ষা মর্যাদা (টিপিএস) প্রত্যাহারের পথও উন্মুক্ত করে। এর ফলে প্রায় সাড়ে তিন লাখ হাইতিয়ান এবং ছয় হাজারের বেশি সিরীয় অভিবাসী বহিষ্কারের ঝুঁকিতে পড়েছেন।
রায়ের পক্ষে থাকা বিচারপতিরা এটিকে সীমান্ত নিরাপত্তা জোরদারের জন্য প্রয়োজনীয় বলে উল্লেখ করেছেন। তবে উদারপন্থী বিচারপতিরা ভিন্নমত জানিয়ে বলেছেন, এই সিদ্ধান্তের ফলে মানবিক সংকট আরও বাড়তে পারে এবং আশ্রয়প্রার্থীদের জীবন ঝুঁকির মুখে পড়বে।
বিশ্লেষকদের মতে, অভিবাসন ইস্যুতে ট্রাম্প প্রশাসনের জন্য এটি একটি বড় আইনি বিজয়। একই সঙ্গে জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার বিষয়ে সুপ্রিম কোর্টের আরেকটি গুরুত্বপূর্ণ রায়ের দিকেও নজর রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts